
কাঁধ ব্যথা কেন হয়? জেনে নিন কারণ ও ঘরোয়া সমাধান
কাঁধ ব্যথা এখন খুব কমন সমস্যা। হাত উপরে তুলতে কষ্ট, রাতে কাঁধে চাপ দিয়ে শুতে না পারা, জামা পরতে গেলে কাঁধে টান লাগা - এই সবই কাঁধ ব্যথার লক্ষণ।
কাঁধ ব্যথা হওয়ার কারণগুলো কী?
১. ফ্রোজেন শোল্ডার
কাঁধের জয়েন্ট শক্ত হয়ে যায়, হাত উপরে উঠে না, নড়াচড়া করলেই প্রচন্ড ব্যথা করে। ডায়াবেটিস থাকলে এটা বেশি হয়।
২. বেশিক্ষণ একভাবে কাজ করা
কম্পিউটারে কাজ করা, মোবাইল টিপা, বা সেলাইয়ের কাজ - ঘণ্টার পর ঘণ্টা একভাবে কাঁধ রেখে কাজ করলে কাঁধের পেশিতে ব্যথা হয়।
৩. কাঁধে আঘাত বা মচকে যাওয়া
পড়ে গিয়ে কাঁধে আঘাত লাগলে, বা হঠাৎ ভারী জিনিস তুলতে গিয়ে কাঁধে টান লাগলে ব্যথা হয়।
৪. রোটেটর কাফ ইনজুরি
কাঁধের চারপাশের পেশি দুর্বল বা ছিঁড়ে গেলে হাত ঘোরাতে গেলেই ব্যথা করে, হাতের শক্তি কমে যায়।
৫. ঘাড় থেকে ব্যথা আসা
অনেক সময় ঘাড়ের ব্যথা কাঁধে চলে আসে। ঘাড়ে নার্ভে চাপ পড়লে কাঁধ থেকে হাত পর্যন্ত ঝিনঝিন করে।
৬. ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাব
শরীরে ভিটামিন ডি কম থাকলে হাড় ও পেশি দুর্বল হয়ে যায়, কাঁধে সব সময় ব্যথা ব্যথা লাগে।
ঘরোয়া সমাধান - বাসায় কী করবেন?
১. গরম সেঁক দিন
দিনে ২ বার ১০-১৫ মিনিট করে কাঁধে গরম পানির ব্যাগ দিয়ে সেঁক দিন। ব্যথা ও শক্ত ভাব কমে যাবে।
২. কাঁধকে রেস্ট দিন, কিন্তু পুরো বন্ধ রাখবেন না
ব্যথা বলে একদম হাত নাড়াবেন না, এতে কাঁধ আরও জমে যাবে। হালকা নাড়াচাড়া চালিয়ে যান।
৩. ভারী ব্যাগ এক কাঁধে নিবেন না
এক কাঁধে ভারী ব্যাগ নিলে ওই কাঁধে সব চাপ পড়ে। ব্যাগ দুই কাঁধে ভাগ করে নিন বা হাতে নিন।
৪. হালকা ব্যায়াম করুন
দেয়ালে হাত রেখে আস্তে আস্তে আঙুল দিয়ে উপরে উঠুন, যতদূর ব্যথা ছাড়া উঠে। দিনে ১০ বার করলেই কাঁধ খুলতে থাকবে।
৫. ঘুমের ভঙ্গি ঠিক করুন
ব্যথার কাঁধের দিকে চাপ দিয়ে শোবেন না। পিঠের নিচে পাতলা বালিশ দিয়ে শোন।
৬. বরফ দিবেন না, গরম দিবেন
পুরনো কাঁধ ব্যথায় গরম সেঁক সবচেয়ে ভালো কাজ করে। নতুন আঘাত লাগলে শুধু তখনই প্রথম ১ দিন বরফ দিবেন।
কখন ডাক্তার দেখাবেন?
যদি এইগুলো হয়, দেরি করবেন না:
- ব্যথা ৭ দিনের বেশি থাকলে
- হাত উপরে তুলতে একদম না পারলে
- কাঁধ ফুলে গেলে বা লাল হয়ে গেলে
- হাত ঝিনঝিন করলে বা অবশ লাগলে
- রাতে ব্যথায় ঘুম ভেঙে গেলে
ডাক্তার ফিজিও এর পরামর্শ
কাঁধ ব্যথাকে অবহেলা করবেন না। ফ্রোজেন শোল্ডার হলে যত দেরি করবেন, কাঁধ তত শক্ত হয়ে যাবে। ঠিক সময়ে ফিজিওথেরাপি নিলে অপারেশন ছাড়াই কাঁধ ব্যথা ভালো হয়ে যায়।
