
কোমর ব্যথা কেন হয়? জেনে নিন কারণ ও ঘরোয়া সমাধান
সকালে ঘুম থেকে উঠে কোমরটা শক্ত লাগে? চেয়ারে বেশিক্ষণ বসে থাকলে কোমরে চিনচিন করে? এই সমস্যাটা এখন ঘরে ঘরে।
আমাদের কাছে প্রতিদিন অনেক রোগী আসেন, যাদের কোমর ব্যথার মূল কারণ একটাই - আমাদের প্রতিদিনের ভুল অভ্যাস। ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে সঠিক নিয়ম মানলেই এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
কোমর ব্যথার আসল কারণগুলো কী?
১. একটানা বসে থাকা
আমরা এখন দিনের বেশিরভাগ সময় মোবাইল, কম্পিউটারের সামনে বসে কাটাই। এতে কোমরের পেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়।
২. সামনে ঝুঁকে কাজ করা
রান্না করা, মোবাইল দেখা, মাটি থেকে কিছু তোলা - সবসময় সামনে ঝুঁকে করলে কোমরের উপর অতিরিক্ত চাপ পড়ে।
৩. ঘুমের ভুল ভঙ্গি
অনেক উঁচু নীচু বা খুব নরম বিছানায় ঘুমানো কোমর ব্যথা বাড়িয়ে দেয়।
৪. শরীরের ওজন বেশি হওয়া
ওজন বাড়লে শরীরের পুরো ভার কোমরকে বইতে হয়।
কখন অবশ্যই ফিজিওথেরাপিস্ট দেখাবেন?
নিচের লক্ষণগুলো দেখলে ঘরে বসে থাকবেন না:
- ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামছে
- পা ঝিনঝিন করছে বা অবশ লাগছে
- ১০-১৪ দিনের বেশি ব্যথা থাকছে
- রাতে ব্যথার জন্য ঘুম ভেঙে যাচ্ছে
এই লক্ষণগুলো থাকলে দ্রুত একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।
ঘরে বসে করার ৫টি নিরাপদ ব্যায়াম
প্রতিদিন সকাল-বিকাল ১০ মিনিট সময় দিন।
১. হাঁটু বুকের কাছে আনা
চিৎ হয়ে শুয়ে এক পায়ের হাঁটু দুই হাত দিয়ে ধরে বুকের কাছে আনুন। ১৫-২০ সেকেন্ড ধরে রাখুন।
২. বিড়ালের মতো স্ট্রেচ
হাঁটু আর দুই হাতের উপর ভর দিয়ে পিঠটাকে প্রথমে উপরে উঠান, তারপর নিচে নামান। ১০ বার করুন।
৩. ব্রিজ ব্যায়াম
চিৎ হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করুন। এবার কোমরটা আস্তে করে উপরে তুলুন। ১০ সেকেন্ড ধরে রাখুন।
৪. কোমর ঘোরানো
চিৎ হয়ে শুয়ে দুই হাঁটু একসাথে ডানে, তারপর বামে কাত করুন। এতে কোমরের জড়তা কাটে।
৫. নিয়ম করে হাঁটা
দিনে অন্তত ২০ মিনিট হাঁটুন। এটা কোমরের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম।
একটা জরুরি কথা: ব্যায়াম করার সময় ব্যথা বাড়লে জোর করবেন না। সাথে সাথে বন্ধ করে বিশ্রাম নিন।
আমাদের পরামর্শ
কোমর ব্যথা হলেই ব্যথার ওষুধ খেয়ে চাপা দিয়ে রাখবেন না। কারণটা খুঁজে বের করে সঠিক ব্যায়াম করলেই স্থায়ীভাবে ভালো থাকবেন।
আপনার ব্যথা যদি এক সপ্তাহের বেশি থাকে, তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা আপনার সমস্যা শুনে সঠিক গাইডলাইন দিবো।
ডক্টর ফিজিও বিডি - আপনার সুস্থতার সঙ্গী
কল / হোয়াটসঅ্যাপ: +8801740777314
ইমেইল: doctorphysiobd@gmail.com
এই লেখাটি ডক্টর ফিজিও বিডি এর নিজস্ব লেখা। অনুমতি ছাড়া কপি করা থেকে বিরত থাকুন।
