
ঘাড় ব্যথা কেন হয়? কারণ, লক্ষণ ও ঘরোয়া সমাধান
সকালে ঘুম থেকে উঠে ঘাড় নাড়াতে পারছেন না? নাকি সারাদিন মোবাইল / ল্যাপটপ চালিয়ে ঘাড়ে টান ধরে গেছে?
ঢাকায় আমার চেম্বারে প্রতিদিন ১০ জনের মধ্যে ৬ জনই আসেন শুধু ঘাড় ব্যথা নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভয়ের কিছু না, শুধু অভ্যাসের ভুলের কারণে হয়।
চলুন জেনে নিই কেন হয় আর কী করলে কমবে।
*ঘাড় ব্যথা হওয়ার ৫টি প্রধান কারণ*
*১. মোবাইল / ল্যাপটপ - টেক্সট নেক*
সারাদিন মাথা নিচু করে মোবাইল দেখলে ঘাড়ের উপর ৩ গুণ বেশি চাপ পড়ে। এটাই এখন ১ নম্বর কারণ।
*২. ভুল বালিশে ঘুমানো*
অনেক উঁচু বালিশ বা বালিশ ছাড়া ঘুমালে সারারাত ঘাড় বাঁকা হয়ে থাকে। সকালে উঠে তাই ঘাড় নাড়ানো যায় না।
*৩. একটানা বসে থাকা*
৮-১০ ঘণ্টা একভাবে বসে কাজ করলে ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যায়।
*৪. ঠান্ডা লাগা / এসি*
রাতে সরাসরি ঘাড়ে এসির বাতাস লাগলে মাংসপেশি জ্যাম হয়ে যায়।
*৫. স্ট্রেস / টেনশন*
টেনশন হলে আমরা না বুঝেই কাঁধ আর ঘাড় শক্ত করে রাখি। এটা থেকেও ব্যথা হয়।
*কখন সতর্ক হবেন? কখন ডাক্তার দেখাবেন?*
এই লক্ষণগুলো থাকলে দেরি করবেন না:
- ব্যথা হাত পর্যন্ত নামছে, হাত ঝিনঝিন / অবশ লাগছে
- মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা
- ব্যথা ৩-৪ দিনের বেশি থাকছে, ওষুধে কমছে না
- হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে
এগুলো থাকলে এটা শুধু মাংসপেশির ব্যথা না, নার্ভের সমস্যা হতে পারে।
*ঘরে বসে ৩টি সহজ ব্যায়াম (প্রতিদিন ৫ মিনিট)*
*১. চিন টাক:* সোজা হয়ে বসুন। থুতনি পেছনে টানুন, যেন ডাবল চিন হচ্ছে। ৫ সেকেন্ড ধরে রাখুন। ১০ বার করুন।
*২. নেক স্ট্রেচ:* ডান হাত দিয়ে মাথা ডান দিকে আস্তে করে টানুন, বাম পাশে টান লাগবে। ১৫ সেকেন্ড ধরে রাখুন। ২ পাশেই করুন।
*৩. শোল্ডার রোল:* ২ কাঁধ একসাথে ১০ বার সামনে থেকে পেছনে ঘুরান। ঘাড়ের চাপ কমে যাবে।
*মনে রাখবেন:* ব্যায়াম করার সময় যদি ব্যথা বাড়ে, সাথে সাথে বন্ধ করে দিন।
*ঘাড় ব্যথায় কী করা উচিত না?*
- নিজে নিজে ঘাড় মটকানো / ফুটানো যাবে না। এতে নার্ভ ছিঁড়ে যেতে পারে।
- ফোলা থাকলে গরম সেঁক দেবেন না।
*শেষ কথা:*
ঘাড় ব্যথা বেশিরভাগ সময় ৩-৫ দিনে ঠিক হয়ে যায়। কিন্তু বার বার হলে এর পেছনের কারণটা খুঁজে বের করা দরকার।
আপনার ঘাড় ব্যথা যদি ৩ দিনের বেশি থাকে, তাহলে ঢাকায় আমাদের চেম্বারে এসে একবার অ্যাসেসমেন্ট করিয়ে নিন। ঠিক কারণটা জানলে চিকিৎসা অনেক সহজ।
